Return Policy
আলোরং.কম রিটার্ন পলিসি

আমাদের লক্ষ্য হলো আপনার প্রতিটি কেনাকাটা এবং প্রতিটি প্রোডাক্ট যেন সম্পূর্ণ সঠিক ও প্রত্যাশা অনুযায়ী হয়। সেই কারণে আমরা সর্বোচ্চ যত্ন ও পেশাদারিত্বের সাথে প্রতিটি পণ্য প্রেরণ করি। তবুও যদি কোনো কারণে প্রোডাক্টে ম্যানুফ্যাকচারিং ত্রুটি থাকে, বা পণ্য হাতে পাওয়ার পর সেটি কাজ না করে, অথবা অর্ডারকৃত রঙ, সাইজ বা মডেলের সঙ্গে ভিন্ন arrives, তাহলে আপনি আমাদের রিটার্ন বা এক্সচেঞ্জ সুবিধা গ্রহণ করতে পারবেন।


তবে, প্রোডাক্ট মিসিং বা ভুল প্রোডাক্ট পাওয়ার অভিযোগ করার জন্য একান্তই প্রয়োজন — ডেলিভারি গ্রহণের সময় ডেলিভারি ম্যানের সামনে প্যাকেজ বুঝে নেওয়া অথবা পুরো আনবক্সিং ভিডিও ধারণ করা। এই আনবক্সিং ভিডিও ছাড়া প্রোডাক্ট মিসিং, ভাঙা, অথবা ভুল প্রোডাক্টের অভিযোগ গ্রহণযোগ্য হবে না। এই নিয়মটি ভুল বোঝাবুঝি রোধ এবং গ্রাহক ও বিক্রেতা উভয়ের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।


আমাদের ওয়েবসাইট থেকে কেনা প্রায় সকল প্রোডাক্টের জন্য আমরা ৭ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রদান করি। এছাড়াও অনেক পণ্যের ক্ষেত্রে বিভিন্ন মেয়াদের (যেমন ৩ মাস, ৬ মাস, ১ বছর) অফিসিয়াল ওয়ারেন্টি থাকে, যা প্রোডাক্ট গ্রহণের তারিখ থেকে কার্যকর।


রিটার্ন, এক্সচেঞ্জ বা রিফান্ড প্রযোজ্য নয় এমন পণ্যের তালিকা:

  • পণ্য বার্ন বা যেকোনো শারীরিক ক্ষতিগ্রস্ত হলে

  • সফটওয়্যার, ডিজিটাল প্রোডাক্টস বা অনলাইন সাবস্ক্রিপশন

  • ক্লিয়ারেন্স সেল বা ডিসকাউন্ট সেল থেকে কেনা পণ্য

  • প্রোডাক্টের সিল, স্টিকার বা ট্যাগ ছেঁড়ে ফেলা হলে

  • আন্ডারগার্মেন্টস (অন্তর্বাস) ও পার্সোনাল কেয়ার আইটেম

  • প্রোডাক্টের সঙ্গে পাওয়া যেকোনো এক্সেসরিজ, চার্জার বা এডাপ্টার আলাদাভাবে

  • ফ্রি গিফট আইটেম বা পুরস্কার

  • পণ্যে স্ক্র্যাচ, দাগ বা যেকোনো কারণে রিসেলযোগ্য অবস্থা নষ্ট হলে

  • তৃতীয় পক্ষের হার্ডওয়্যার, ডিভাইস, অ্যাপ বা সফটওয়্যারের সঙ্গে কম্প্যাটিবিলিটি সমস্যা, যদি তা প্রোডাক্টের ডিফল্ট ফিচারে উল্লেখ না থাকে।


প্রোডাক্ট ডেলিভারি পাওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে পণ্যটি ভালোভাবে পরীক্ষা করুন। কোনো সমস্যা থাকলে অবশ্যই দ্রুত আমাদের কাছে লিখিত অভিযোগ করুন। অভিযোগ জানানোর জন্য ইমেইল সর্বোচ্চ অগ্রাধিকার পায়, কারণ এতে অভিযোগ সঠিকভাবে রেকর্ড হয় এবং দ্রুত সমাধানের সুযোগ থাকে। এছাড়াও, ছোটখাট ব্যবহারিক প্রশ্ন বা হেল্পের জন্য কল সেন্টার বা ফেসবুক ইনবক্সের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।


রিটার্ন করার সময়, পণ্যটির সাথে অবশ্যই সকল মূল পেপার, বক্স, এক্সেসরিজ, ওয়ারেন্টি কার্ড, স্টিকার, লেবেল ও গিফট আইটেমসহ সম্পূর্ণ এবং সঠিকভাবে প্যাকেজিং করতে হবে। মূল বক্সে কখনোই টেপ লাগানো যাবে না; বরং আলাদা ব্যাগ বা মোড়কে প্যাকেট করতে হবে। পণ্য নিজে অফিসে এনে দিতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারবেন। কিছু ক্ষেত্রে, আপনার লোকেশন থেকে পিকআপ সুবিধাও থাকতে পারে; তবে এই ক্ষেত্রে কুরিয়ার চার্জ আপনাকে অগ্রিম পরিশোধ করতে হবে।


রিটার্নকৃত পণ্য অবশ্যই পুনরায় বিক্রয়ের উপযুক্ত ও পূর্ণাঙ্গ অবস্থায় থাকতে হবে। যদি কোনো অংশ মিসিং থাকে বা বক্স ক্ষতিগ্রস্ত হয়, তাহলে রিটার্ন গ্রহণযোগ্য হবে না।  রিটার্নকৃত পণ্য আমাদের কোয়ালিটি চেকিং টিমের মাধ্যমে যাচাই-বাছাইয়ের পর, যদি পণ্য যথাযথ অবস্থায় পাওয়া যায়, তাহলে সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন করা হবে। যদি পণ্যে কোনো ফল্ট থাকে, তাহলে ডেলিভারি চার্জ আমরা বহন করবো (ঢাকার মধ্যে সর্বোচ্চ ৫০ টাকা, ঢাকার বাইরে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত)। তবে মন পরিবর্তন বা পছন্দ না হওয়ায় রিটার্ন করলে সমস্ত কুরিয়ার চার্জ এবং পেমেন্ট সেটেলমেন্ট চার্জ গ্রাহককে বহন করতে হবে।

রিফান্ডের সময়, যদি অর্ডারের সাথে কোনো ক্যাশব্যাক বা গিফট পাওয়া থাকে, তাহলে সেই অংশ গ্রাহক থেকে ফেরত নেওয়া হবে এবং বাকি টাকাই রিফান্ড হিসেবে প্রদান করা হবে।


যেকোনো ধরণের রিটার্ন সংক্রান্ত সাহায্যের জন্য আমাদের কাস্টমার কেয়ার টিম সর্বদা আপনার সেবায় প্রস্তুত।


আপনার কোনো প্রশ্ন বা সহায়তার প্রয়োজন হলে, আমাদের সাথে যোগাযোগ করুন:



Alorong.com Return Policy

Our goal is to ensure that every purchase and every product meets your expectations accurately and satisfactorily. Therefore, we take utmost care and professionalism in delivering each product. However, if for any reason the product has a manufacturing defect, does not work upon receipt, or if the color, size, or model differs from what was ordered, you are eligible to avail our return or exchange service.


However, to file a complaint regarding missing products or receiving the wrong product, it is essential to inspect the package in front of the delivery person at the time of delivery or record a complete unboxing video. Without this unboxing video, complaints about missing items, damaged products, or wrong products will not be accepted. This rule is vital to avoid misunderstandings and to protect both the customer and the seller.


We provide a 7-day replacement warranty on almost all products purchased from our website. Additionally, many products come with official warranties of various durations (such as 3 months, 6 months, or 1 year), effective from the date the product is received.


List of products where return, exchange, or refund is NOT applicable:

  • Products that are burnt or physically damaged

  • Software, digital products, or online subscriptions

  • Products purchased from clearance sales or discount sales

  • Products with broken seals, stickers, or tags

  • Undergarments and personal care items

  • Any accessories, chargers, or adapters received separately with the product

  • Free gift items or rewards

  • Products that have scratches, marks, or are not in resalable condition

  • Compatibility issues with third-party hardware, devices, apps, or software if not mentioned as a product feature.


Please inspect the product carefully immediately upon delivery. If you find any issues, please send us a written complaint as soon as possible. Email complaints are given the highest priority as they are properly recorded and allow for faster resolution. For minor queries or operational help, you may also contact our call center or Facebook inbox.


When returning a product, you must include all original papers, box, accessories, warranty card, stickers, labels, and gift items, properly packaged. Do not tape the original box; instead, use a separate bag or wrapping. You may deliver the product to our office personally or send it via courier. In some cases, pick-up service may be available, but in that case, the courier charges must be paid by you in advance.


Returned products must be in a complete, resalable condition. Returns will not be accepted if any parts are missing or if the box is damaged. After receiving the returned product, our quality checking team will inspect it. If found in proper condition, the refund process will be completed within 72 hours.


If the product has a fault, we will bear the delivery charge (up to BDT 50 within Dhaka, and up to BDT 100 outside Dhaka). However, if the return is due to a change of mind or dislike, all courier charges and payment settlement fees must be borne by the customer. If any cashback or gift was received with the order, it will be reclaimed from the customer during the refund process, and only the remaining amount will be refunded.


For any assistance related to returns, our customer care team is always ready to serve you.


If you have any questions or need assistance, please contact us:

Email: info.alorong@gmail.com

Phone: 01705727730